Nabadhara
ঢাকাসোমবার , ১৮ এপ্রিল ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নব মুসলিম খুন !

MEHADI HASAN
এপ্রিল ১৮, ২০২২ ১১:৪০ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধিঃ

নড়াইল সদর পৌরসভার ২নং ওয়ার্ডের ভাটিয়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মোঃ ইমাম হাসান রাজু (৪০) নামের এক নবমুসলিমকে খুন হতে হয়েছে একই গ্রামের গোলাম রসুলের ছেলে জুয়েল রানার হাতে। ১৮ এপ্রিল (সোমবার) বিকাল ৪টায় নিহত ইমাম হাসানের বাড়ীর পাশে শালিসি বৈঠকে তাকে খুন করা হয়।

ইমাম হাসান রাজু ওই গ্রামের হরিপদ বিশ্বাসের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, উভয় পক্ষের মধ্যে গরু নিয়ে ঝগড়া বিবাদের সূত্র ধরে আজ গ্রাম্য সালিশে মীমাংসার শেষ পর্যায়ে উভয় পক্ষের মধ্যে বাক-বিতণ্ডার শুরু হলে জুয়েল রানা দেশীয় অস্ত্র দিয়ে ইমাম হাসান রাজুকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। উল্লেখ্য নিহত ইমাম হাসান রাজু সনাতন ধর্ম হতে ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ইমাম হাসান রাজুকে মৃত অবস্থায় উদ্ধার করে।

নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ শওকত কবির ঘটনার সত্যতা স্বীকার করে নবধারা কে বলেন, মৃতদেহ ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।