Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২১ এপ্রিল ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় বাল্যবিবাহ ও কন্যা শিশু নির্যাতন বিষয়ক বারোয়ারী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

MEHADI HASAN
এপ্রিল ২১, ২০২২ ১১:৫৩ অপরাহ্ণ
Link Copied!

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধিঃ

“বাল্যবিবাহ ও হয়রানী মুক্ত শৈশবই পারে কন্যাশিশুর পূর্ন বিকাশ নিশ্চিত করতে“এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গতকাল বৃহষ্পতিবার সকাল ১০টায় উপজেলার মোবাইদুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বারোয়ারী বিতর্ক প্রতিযাগিতা অনুষ্ঠিত হয় বিদ্যালয়ের নিজস্ব হলরুমে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও ওয়ার্ল্ড ভিশন কচুয়া এপির উদ্যোগে ওয়ার্ল্ড ভিশন কচুয়া এপির ম্যানেজার তপন কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: সেলিম তালুকদার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসর প্রাপ্ত শিক্ষক ও সাংবাদিক সমীর বরন পাইক,মোবাইদুল ইসলঅম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মনিরুজ্জামান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সাংবাদিক জাহিদুল ইসলাম বুলুু, অবসরপ্রপ্ত স্বাস্থ্যকর্মী মো: আমজাদ হোসেন সহ বিদ্যালয়ের সহকারি শিক্ষক, ওয়ার্ল্ড ভিশন কচুয়া এপির প্রোগ্রাম অফিসারবৃন্দ এবং বিদ্যালয়ের ছাত্র ছাত্রীবৃন্দ। বিতর্ক প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে অংশ নেন। সবশেষে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী ৩ জনকে পুরস্কার প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।