Nabadhara
ঢাকাসোমবার , ২৫ এপ্রিল ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে গৃহহীন পরিবারকে ঘর প্রদান উপলক্ষে প্রেস কনফারেন্স

MEHADI HASAN
এপ্রিল ২৫, ২০২২ ৫:৫৮ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা,চিতলমারীঃ

বাগেরহাটের চিতলমারীতে মুজিব বর্ষ উপলক্ষে জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী কর্তৃত ৩য় পর্যায়ে ( ক- শ্রেনীর) ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর প্রদান উপলক্ষে চিতলমারী উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

প্রেস কনফারেন্স ইউএনও সাইয়েদা ফয়জুন্নেছা বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চিতলমারীতে তৃতীয় পর্যায়ে ২৮টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে নতুন করে ঘর প্রদান করা হবে।আগামী ( ২৬ এপ্রিল) মঙ্গলবার প্রধানমন্ত্রী এসব ঘর আনুষ্ঠানিক ভাবে সারা দেশের ন্যায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে প্রদান করবেন।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, সহকারী কমিশনার ( ভূমি) জান্নাতুল আফরোজ স্বর্ণা,স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মামুন হাসান,কৃষি কর্মকর্তা রাজিয়া সুলতানা, মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা বেগম , উপজেলা আ’লীগ সভাপতি বাবুল হোসেন খান, চিতলমারী সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নিজাম উদ্দিন শেখ, কলাতলা ইউপি চেয়ারম্যান বাদসা মিয়া শেখসহ উপজেলার সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।