Nabadhara
ঢাকাবুধবার , ২৭ এপ্রিল ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন

MEHADI HASAN
এপ্রিল ২৭, ২০২২ ১১:৩০ অপরাহ্ণ
Link Copied!

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধিঃ

কচুয়ায় ২০২১-২০২২ অর্থবছরের আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরনের উদ্বোধনী অনুষ্ঠান আজ বুধবার সকাল সাড়ে ৯টায় উপজেলা কৃষি সম্প্রসারন অফিসের উদ্যোগে নিজস্ব হলরুমে অনুষ্ঠিত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জীনাত মহলের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা সরোয়ার।অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপাপ্ত) মো: সাইফুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো: ফিরোজ আহম্মেদ। উপজেলার মোট ১৫ শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে এ বীজ ও রাসায়নিক সার বিতরন করা হবে। প্রতি জন কৃষককে বিড়ি-৪৮ ধানের বীজ-৫কেজি, (ডিএপি) সার-২০কেজি,এবং (এমও পি) সার -১৫কেজি করে উপজেলার কচুয়া ইউনিয়নে ৫শত জন, মঘিয়া ইউনিয়নে ৭শতজন এবং গোপালপুর ইউনিয়নে ৩ শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে এ বীজ ও রাসায়নিক সার বিতরন করা হবে। উপজেলার এই ১৫ শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে মোট ৭হাজার ৫শত কেজি ধানের বীজ, , (ডিএপি) সার- ৩০টন ্এবং (এমও পি) সার-১৫ টন বীনা মূল্যে বিতরন করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।