Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৮ এপ্রিল ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

দুমকিতে গলায় ফাঁস দিয়ে এক সন্তানের পিতার আত্মহত্যা!  

MEHADI HASAN
এপ্রিল ২৮, ২০২২ ৯:০০ অপরাহ্ণ
Link Copied!

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর দুমকিতে বসার ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে মোঃ সরোয়ার (৩৫) নামের এক সন্তানের পিতার আত্মহত্যার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের দক্ষিণ পাঙ্গাশিয়া গ্রামে এ আত্মহত্যার ঘটনাটি ঘটে।

খবর পেয়ে দুমকি থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পোস্টমর্টেম রিপোর্টের জন্যে পটুয়াখালী মর্গে পাঠিয়েছেন। তবে কি কারণে আত্মহত্যা করেছেন তার কারণ পাওয়া যায়নি।

স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের দক্ষিণ পাঙ্গাশিয়া ইউনিয়নের নুরুল হক বিশ্বাসের ছেলে সরোয়ার বিশ্বাস।কিছুদিন আগে স্ত্রীর করা মামলায় ৩ মাস জেলও খেটেছেন। জেল থেকে বের হওয়ায় পর থেকেই মানুষিক অশান্তিতে ভুগছেন সরোয়ার। তাদের সংসারে ক্লাস ৯ম শ্রেণিতে পড়ুয়া একটি ছেলে সন্তানও রয়েছে।পরিবারের লোকজনের চোখের আড়ালে বৃহস্পতিবার সকালে বসতঘরের আড়ার সাথে গলায় ফাঁস দেন।

পরবর্তীতে ঘরের লোকজন দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেন। স্থানীয়দের ধারণা সাংসারিক অশান্তির কারণেই সরোয়ার আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তবে পাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ এডভোকেট গাজী নজরুল ইসলাম বলছেন সরোয়ার মানুষিক ভারসাম্যহীন ছিলেন।

দুমকি থানা অফিসার ইনচার্জ মোঃ আবদুস সালাম বলেন, আত্মহত্যার প্রকৃত কোন কারণ জানা যায়নি তবে লাশ উদ্ধার করে পোস্টমর্টেম রিপোর্টের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে আত্মহত্যার প্রকৃত কারণ যানা যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।