দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকিতে ট্রলি চাপায় আব্দুর রব(৫০) নামের এক পথচারী নিহত হয়েছে। রবিবার (১ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার লেবুখালী-বাউফল সড়কের সাতানী কালভার্ট সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনাটি ঘটেছে। পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক ট্রলিটিকে জব্দ করেছেন। নিহত পথচারি আব্দুর রব হাওলাদার উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, লেবুখালীর পাগলা থেকে দুমকিগামী ইট, বালুবাহী একটি ট্রলি দুমকি-সাতানীর কালবার্ড বাজার সংযোগ সড়ক অতিক্রমকালে পথচারীকে চাপা দিয়ে মুহুর্তেই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। স্থানীয় লোকজন গুরুতর আহত পথচারী আবদুর রব হাওলাদারকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দ্রুত বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
দুমকি থানা অফিসার ইনচার্জ মোঃ আবদুস সালাম নবধারা কে বলেন, ঘটনাস্থল থেকে ট্রলিটি জব্দ করা হয়েছে। আহত আব্দুর রব হাওলাদার বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন বলে মৌখিক ভাবে শুনেছি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

