কচুয়া (বাগেরহাট) প্রতিনিধিঃ
কচুয়ায় এক দিন মজুরের বসতঘর পুরে ছাই।জানা যায় কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নের ৮নং ওয়াডের্র সোনাকুর গ্রামের আ: গফুর সেখের পুত্র চাঁন মিয়া সেখ চট্রোগ্রাম ই পি জেট এলাকায় দিন মজুরের কাজ করে। সম্প্রতি তার বাড়িতে এসে সারা জীবনের শেষ সম্বল একত্রিত করে নিজ বাড়ি সোনাকুড় গ্রামে একটি বসতঘর নির্মান করে আবার চট্রোগ্রাম কাজে চলে যায়।
গত বৃহষ্পতিবার রাতে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন লাগলে কচুয়া ফায়ার সার্ভিস খবর পেয়ে সেখানে গিয়ে অনেক চেস্টা করেও আগুন নিয়ন্ত্রনে আনতে আনতে বসতঘরটি সম্পুর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে চাঁন মিয়ার সর্বস্ব পুড়ে ছাই হয়ে ৫লক্ষাধিক টাকার ক্ষতিসাধিত হয়। বসতঘরটি হারিয়েচাঁন মিয়া স্ত্রী ছেলে মেয়ে নিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

