শফিকুল ইসলাম সাফা, চিতলমারী :
বাগেরহাট-১ আসনের এমপি শেখ হেলাল উদ্দীনের পৃষ্ঠপোষকতায় ও ৩ নং হিজলা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে চর শৈলদাহ গুচ্ছগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আবজাল হোসেনে সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিটন কাজীর সঞ্চালনায় বক্তব্য রাখেন হিজলা ইউপি চেয়ারম্যান কাজী আবু শাহীন, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শোয়েল মোল্লা।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান আজমীর কাজী, উপজেলা কৃষক লীগের যুগ্ম-আহবায়ক নাজমুল হক টিপু, ইউপি সদস্য ওহিদুজ্জামান, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি কাজী নওশের, কাজী নাজমুল ইসলাম ডালিমসহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

