Nabadhara
ঢাকাশুক্রবার , ৬ মে ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধুর সমাধিতে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটির শ্রদ্ধা

MEHADI HASAN
মে ৬, ২০২২ ৫:২২ অপরাহ্ণ
Link Copied!

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগ‌ঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটির নেতৃবৃন্দ।

আজ শুক্রবার দুপুরে তারা বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ।

পরে ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু, স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী ৩০ লাখ শহীদ, জাতীয় ৪ নেতা ও ১৯৭৫-এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করা হয়।

এসময় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আহসান হাকিম, সহ সভাপতি মোঃ মাসুদুর রহমান মিয়া, মোঃ জানে আলম, ডি এম সাহাবুদ্দিন, গোপালগঞ্জ জেলার সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ কাইয়ুম মিয়া, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর হোসেন সহ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।