Nabadhara
ঢাকাশনিবার , ৭ মে ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ যুবক আটক

MEHADI HASAN
মে ৭, ২০২২ ৯:০৫ অপরাহ্ণ
Link Copied!

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ

বাগেরহাটের মোল্লাহাটে থানা পুলিশের অভিযানে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট সহ কাশেম শিকদার নামে মাদক কারবারি এক যুবককে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র ও জুয়া বিরোধী অভিযান পরিচালনা কালে শুক্রবার রাত ৯টার দিকে অত্র থানাধীন হাড়িদাহ গ্রামের জনৈক মুরাদ মোল্লার বাড়ির সামনের পিচের রাস্তা হতে তাকে আটক করা হয়। কাশেম শিকদার (১৯) উপজেলার গাড়ফা গ্রামের আব্দুল শিকদার।

মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ (ওসি) সোমেন দাশ নবধারা কে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের অভিযানে ৫১ পিস ইয়াবাসহ  মাদক কারবারি কাশেম শিকদারকে হাতেনাতে আটক করা হয়। উক্ত ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু হয়েছে। আজ শনিবার বাগেরহাট আদালতের মাধ্যমে আসামি কাশেম শিকদারকে জেল হাজতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।