Nabadhara
ঢাকাশনিবার , ৭ মে ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় প্রাক্তন শিক্ষক -শিক্ষার্থীদের পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠিত

MEHADI HASAN
মে ৭, ২০২২ ১০:৫৫ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলের কালিয়া উপজেলার পদ্মবিলা গৌরীপুরে নিউ মডেল একাডেমীর প্রাক্তন শিক্ষক -শিক্ষার্থীদের পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ৭ মে (শনিবার) সকাল থেকে দিনব্যাপী এ পুনর্মিলনী ও সংবর্ধনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অত্র স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি শাহ্ মোঃ সোহরাব হোসেনের সভাপতিত্বে, প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে ও ম্যানেজিং কমিটির সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে নড়াইল-১ এর সাংসদ বিএম কবিরুল হক মুক্তি শারীরিক অসুস্থতার কারণে উপস্থিত থাকতে না পারায় তাঁর পক্ষ থেকে উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক আশিষ ভট্টাচার্য, উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য হিরা ও নড়াগাতী থানা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ হাসিবুল আলম উজ্জল উপস্থিত ছিলেন।

প্রাক্তন ছাত্র সুখময় বিশ্বাসের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে স্মৃতিচারণ বক্তব্য রাখেন, অত্র একাডেমির প্রাক্তন ছাত্র ও শিক্ষকদের মধ্যে ডাঃ পূর্নেন্দু বিশ্বাস, অঘোর কুমার মোহন্ত,নিশিকান্ত বিশ্বাস, পলাশ বিশ্বাস, প্রতিষ্ঠাতা প্রাধান শিক্ষক মুকুন্দ বিহারী মজুমদার ও সভাপতি শাহ্ মোঃ সোহরাব হোসেন প্রমুখ।

এছাড়া কালিয়া প্রেস ক্লাবের সভাপতি মশিউল হক মিটু সহ ক্লাবের অন্যান্য সাংবাদকেরাও উপস্থিত ছিলেন। বক্তব্য শেষে প্রাক্তন কৃতি শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেওয়া হয়।

প্রকাশ থাকে যে নিউ মডেল একাডেমী ১৯৬৮ সালে প্রতিষ্ঠার পর থেকে সুনামের সাথে শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।