Nabadhara
ঢাকারবিবার , ৮ মে ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় টিকটকে বাঁধা দেওয়ায় কিশোরীর আত্মহত্যা !

MEHADI HASAN
মে ৮, ২০২২ ৬:৫৯ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলের নড়াগাতী থানার মুলখানা গ্রামে ছেলেদের সাথে টিকটকে বাঁধা দেওয়ায় মায়ের ওপর অভিমান করে সুমি আক্তার(১৯) নামে এক কিশোরীর কীটনাশকপানে আত্মহত্যার খবর পাওয়া গেছে। ৭ মে (শনিবার) সকাল ১০ টায় সে কীটনাশক পান করে বলে জানা যায়।

মৃত সুমি থানার মুলখানা গ্রামের নিজাম মল্লিকের মেয়ে।

পুলিশ ও পারিবারিক সুত্রে জানা যায়, ওই দিন সকালে তার মা আমেনা বেগম বিভিন্ন ছেলেদের সাথে টিকটক ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ছাড়তে নিষেধ করায় সুমি তার মায়ের সাথে ঝগড়া করে। পরবর্তীতে তার মা আমেনা বেগম ঘুমিয়ে পড়লে ঘরে থাকা ফসলে দেয়া কীটনাশক নিয়ে প্রতিবেশীর টিনের ঘরে গিয়ে পান করে আত্মহত্যা চেষ্টা করে। স্থানীয়রা বিষয়টি জানতে পেরে তাকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে অবস্থার অবনতি হওয়ায় খুলনা মেডিকেল হাসপাতালে রিফার্ড করেন এবং খুলনা যাওয়ার পথে সুমির মৃত্যু হয়।

নড়াগাতি থানার অফিসার ইনচার্জ সুকান্ত সাহার কাছে জানতে চাইলে তিনি নবধারা কে বলেন, এ ঘটনায় মৃতের মা একটি অপমৃত্যুর মামলা করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল প্রেরন করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল কারন জানা যাবে বলে তিনি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।