Nabadhara
ঢাকারবিবার , ৮ মে ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় সন্ত্রাসী কার্যকলাপের প্রতিবাদে সংবাদ সম্মেলন

MEHADI HASAN
মে ৮, ২০২২ ৭:০৫ অপরাহ্ণ
Link Copied!

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার নড়াইলঃ

নড়াইলের লোহাগড়ায় পৌর এলাকায় গোপীনাথপুর গ্রামে মাদক বিক্রি, মাদক সেবন ও সন্ত্রাসী কার্যকলাপের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন করেছে। গত রোববার(৮ এপ্রিল) সকালে গোপীনাথপুর মান্নান শেখ(মন্নু ) ও দেলোয়ার লস্কারের নিজ বাড়ির সামনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে গোপীনাথপুর গ্রামের আঃ মান্নান শেখ (মন্নু ) লিখিত বক্তব্যে বলেন, আমরা এলাকার শান্তি প্রিয় সাধারন মানুষ। দীর্ঘদিন ধরে বাদশা শেখ ও তার ছেলে রাজু, সোহেল ও জনিসহ ৬/৭ জন এলাকার মধ্যে মাদক ব্যবসা,মাদক সেবন ও সন্ত্রাসী কার্যকলাপ করে আসছে। গ্রামের সাধারন মানুষ তাদের বাধাঁ দিলে মারধরসহ বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে। এছাড়াও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত ৬ এপ্রিল আমার প্রতিবেশী মাফিজুর লস্কার ও দেলোয়ার লস্কারকে উক্ত সন্ত্রাসীরা বেধড়ক মারপিট করে। আমরা এলাকার সাধারন মানুষ উক্ত মাদক কারবারী ও সন্ত্রসীদের তান্ডবে আমরা অতিষ্ট হয়ে পড়েছি। সংবাদ সম্মেলনে গোপীনাথপুর গ্রামের দেলোয়ার লস্কার আরও বলেন, উক্ত মাদককারবারীদের সন্ত্রাসী কার্যকলাপে বাধাঁ দিলে আমাকে ও আমার ভাই মাফিজুরকে বেধড়ক মারপিট করেছে । মারপিটের ঘটনায় লোহাগড়া থানায় মাদককারবারী বিরুদ্ধে এজাহার দাখিল করি। আমরা প্রশাসনের প্রতি উক্ত মাদককারবারী ও সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানাই। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন গোপীনাথপুর গ্রামের মোক্তার হোসেন মুক্তি, সালমা বেগম, রুনা বেগমসহ ২৫/৩০ জন নারী পুরুষ। এদিকে গত ৬ এপ্রিল এলাকার আইন শৃংখলা ভঙ্গের অভিযোগে পুলিশ উক্ত বাদশা শেখসহ ৩ জনকে আটক জেল হাজতে প্রেরন করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।