Nabadhara
ঢাকাসোমবার , ৯ মে ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে চেতনা নাশক স্প্রে করে শিক্ষার্থীকে অপহরণের চেষ্টার অভিযোগ

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ
মে ৯, ২০২২ ৬:২৭ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের মোল্লাহাটে মিনহাজুল ইসলাম  (১২) নামে ৬ষ্ঠ শ্রেণীর এক শিক্ষার্থীকে অপহরণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। রবিবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার উত্তর কুলিয়া গ্রাম থেকে চেতনা নাশক স্প্রে করে অপহরণের চেষ্টা করে দুর্বৃত্তরা। মিনহাজুল ইসলাম উপজেলার কোদালিয়া ইউনিয়নের দত্তডাঙ্গা গ্রামের মোল্লা আবুল বাশার ও লিপি নাসরিন দম্পতির ছেলে। সে দারিয়ালা কাচনা কুশলা মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। উত্তর কুলিয়া নানা বাড়িতে থেকে সে লেখা পড়া করে।

অপরণের চেষ্টার শিকার মিনহাজুল ইসলামের পিতা মোল্লা আবুল বাশার বলেন, রবিবার সন্ধ্যায় আমার ছেলে মিনহাজ মাগরীবের নামাজ পড়ে  নানা বাড়ির দিকে ফিরছিল । হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত পেছন থেকে তার নাকে চেতনা নাশক স্প্রে করে অচেতন করে একটি পিকআপ এ করে বাসাবাড়ি এলাকায় নিয়ে যায়। হঠাৎ মিনহাজের জ্ঞান ফিরলে  দেখে সে পিকআপের উপর। পরে সে পিকআপ থেকে নেমে অসুস্থ্য অবস্থায় পাশে থাকা একটি বাই সাইকেল চালিয়ে বাড়ি ফেরে । পরে তার শরীরিক অবস্থা খারাপ হলে প্রথমে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ সদর হাসপালে ভর্তি করা হয়। এঘটনায় মোল্লাহাট থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে।

মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ (ওসি) সোমেন দাশ নবধারা কে বলেন, অপহরণের চেষ্টার শিকার মিনহাজুল ইসলামের পিতা আবুল বাশার আজ সোমবার দুপুরে মোল্লাহাট থানায় অভিযোগ দায়ের  করেছেন। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।