পটুয়াখালীর দুমকিতে পানিতে ডুবে ৯ বছরের এক শিশুর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের হয়েছে। শিশুটির বাবা আবদুল খালেক হাওলাদার বাদি হয়ে পুত্রহত্যার মামলাটি দায়ের করেছেন।
স্থানীয় সূত্রে জানাযায়, উপজেলার মুরাদিয়া ইউনিয়নের উত্তর মুরাদিয়া গ্রামের মিন্টু মিরার স্ত্রী মোসা. খাদিজা বেগমের আগের সংসারের ৯বছরের ছেলে জিহাদ (৯) গত ২৩ এপ্রিল প্রতিবেশী শিশুদের সাথে বাড়ির পাশের নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের দু’দিন পর নদীতে ভাসমান লাশ উদ্ধার করে থানা পুলিশ। এঘটনার চারদিন পরে খাদিজার লোভাতুর ও বাউন্ডুলে সাবেক স্বামী আ. খালেক তার শিশুপুত্রকে শ্বাসরোধে ও পানিতে চুবিয়ে হত্যার অভিযোগে পটুয়াখালীর চিফ জুডিশিয়াল মেজিষ্ট্রেট আদালতে মামলাটি করেন।
এদিকে একটি জলজ্যান্ত অপমৃত্যুর ঘটনাকে পূজিঁ করে শিশুটির মা খাদিজা বেগম ও তার স্বজনদের আসামী করে হত্যা মামলা দায়েরে এলাকায় মিশ্রপ্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
নেশাসক্ত, লোভাতুর ও বাউন্ডুলে স্বভাবের সাবেক স্বামী আ. খালেক তার স্বাবেক স্ত্রী খাদিজাসহ স্বজনদের কাছ থেকে অর্থ আদায় ও হয়রানীর উদ্দেশ্যেই এ সাজানো মামলাটি করে বলে ধারণা স্থানীয়দের।মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান সিকদার বলেন, ছেলেটা (সাবেক স্বামী) ভাল না। শুনেছি, অন্তঃস্বত্তাবস্থায় তাদের তালাক হয়। ছেলেটির জন্মের পর তার বাবাকে দেখেওনি। কোনদিন খোঁজ খবর ও নেয়নি। সম্প্রতি পানিতে ডুবে মারা যায়। এলাকার শত শত মানুষ দেখেছে। এ অপমৃত্যুর ঘটনায় হত্যা মামলার কোন যৌক্তিকতা দেখছি না।
দুমকি থানার অফিসার ইনচার্জ মো. আবদুল সালাম নবধারা কে বলেন, মামলা হয়েছে শুনেছি, তবে এখনও আমাদের কাছে আসেনি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

