Nabadhara
ঢাকামঙ্গলবার , ১০ মে ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় নম্বর বিহীন ট্রলি কেড়ে নিল ব্যবসায়ীর প্রান

Link Copied!

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীতে ধান বোঝাই ট্রলির সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে শামীম মোল্যা (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। ৯ মে (সোমবার) সন্ধ্যায় চাপাইল-তেরখাদা সড়কের পাখিমারা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।

নিহত শামীম মোল্যা নড়াগাতি থানার পহরডাঙ্গা গ্রামের শরীফ পাড়ার গফফার মোল্যার ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, ব্যবসায়ী শামীম মোল্যা মোটর সাইকেলে নড়াগাতি থেকে চুনখোলা যাচ্ছিলেন। এসময় মোটর সাইকেলটি চাপাইল-তেরখাদা সড়কের পাখিমারা পৌছালে বিপরীত দিক থেকে আসা ধান বোঝাই ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটর সাইকেল আরোহী শামীম ও চালক মারাত্মক আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক শামীমকে মৃত ঘোষনা করেন। আহত মোটরসাইকেল চালককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।