নড়াইলের লোহাগড়ার লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী লক্ষ্মীপাশা গ্রামের পিতৃহীন শেখ আশরাফুজ্জামান লিমনের মেয়ে শারমিন জামানের ওপর হামলা ও নির্মম নির্যাতনের প্রতিবাদে এক এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪ টায় উপজেলা পরিষদের গেটের সামনে ¯েœহার সহপাঠি ও এলাকাবাসীর উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শ্রেনী-পেশার মানুষজন উপস্থিত ছিলেন। মানববন্ধনে ¯েœহার সহপাঠিরা লিখিত বক্তবে বলেন, পৈত্রিক সম্মত্তি থেকে বঞ্চিত করার উদ্দেশ্যে গত ৬ মে সদ্ধ্যায় পরিকল্পিতভাবে তার নিকট আত্বীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর যশোর বেনাপোল এলাকায় কর্মরত উপ-পরিদর্শক আশরাফুল আলম পলাশ, তার স্ত্রী শামসুন নাহার লুনা, সাবেক মহিলা কাউন্সিলর ফাতেমা বেগম ওরফে ফতে এবং ওই কাউন্সিলরের ভাইজি আফসানা, ফারজানা খানম ষড়যন্ত্রমূলক ভাবে পিতৃহীন ¯েœহাদের বসতবাড়ি থেকে উচ্ছেদ ও দখল করার জন্য তার ওপর লাঠি ও লোহার রড নিয়ে হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ঘটনায় ¯েœহার মা এ্যাডভোকেট শাহজিয়া শারমিন বাদি হয়ে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করলেও পুলিশ রহস্যজনক কারণে ওই মামলাটি নথিভূক্ত করেনি। নিরুপায় হয়ে ¯েœহার মা গত ৮ মে নড়াইলের লোহাগড়া আমলি আদালতে একটি মামলা দায়ের করেছেন। মামলা নং-সিআর ৯২/২০২২ ইং।
মানববন্ধনে বক্তারা ¯েœহার ওপর নির্যাতনকারীদের অবিলম্বে আটক ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন এসএসসি পরীক্ষার্থী শারমিন জামান স্বস্তি, জান্নাতুল ফেরদৌস, মিম আক্তার, নয়ন মোল্যা, মহসিন মন্ডল প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

