Nabadhara
ঢাকাশুক্রবার , ১৩ মে ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে স্কুলছাত্র নিখোঁজ !

Link Copied!

বন্ধুদের সাথে নদীতে গোসল করতে গিয়ে নড়াইলের কালিয়া উপজেলার বড়দিয়ায় মো. আলিফ মোল্যা (১৪) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। শুক্রবার(১৩মে) সকালে বড়দিয়া ফেরীঘাটে ঘটেছে ঘটনাটি। সে বড়দিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র ও চোরখালী গ্রামের আলাউদ্দিন মোল্যার ছেলে।

নিখোঁজের পারিবারিক সুত্র ও প্রত্যক্ষদর্শী বন্ধুরা জানায়, আলিফসহ তার ৫ বন্ধু মিলে ওই দিন সকাল সাড়ে ১১ টার দিকে মধুমতি নদীর বড়দিয়া ফেরীঘাটে গোসল করতে নামে। এক পর্যায়ে আলিফ ঘাটের পল্টুনে উঠে নদীতে লাফ দেয়ার পর নদীগর্ভে হারিয়ে যায়। ঘটনার খবর ছড়িয়ে পড়লে তার পরিবারের লোকজনসহ স্থানীয়রা নদীতে তল্লাশী শুরু করেছে। স্বজনদের পাশাপাশি খুলনা ফায়ার সার্ভিসের একটি ডুবুরীদল অংশ নিয়েছে উদ্ধার অভিযানে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত তার কোন সন্ধ্যান মেলেনি।

উপজেলার নড়াগাতি থানার ওসি সুকান্ত সাহা  নবধারা কে বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। নিখোঁজের সন্ধ্যানে নদীতে তল্লাশী অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।