নড়াইলের লোহাগড়া উপজেলার চাচই-ধানাইড় গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে রহিম মোল্যা (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
এলাকাবাসী সুত্রে জানা গেছে, উপজেলা জয়পুর ইউনিয়নের চাচই-ধানাইড় গ্রামের ইকরাম মোল্যার ছেলে রহিম মোল্যা (২৫) গত শুক্রবার (১৩মে) রাত সাড়ে ৯ টার দিকে বাড়িতে বিদ্যুৎ লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়।
আহত অবস্থায় তাকে লোহাগড়া হাসপাতালে আনলে চিকিৎসকরা মৃত্যু ঘোষনা করে।
এ ব্যাপারে লোহাগড়া থানার অফিসার ইনর্চাজ আবু হেনা মিলন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

