Nabadhara
ঢাকাশনিবার , ১৪ মে ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় ২৭ ঘন্টা পর নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার

Link Copied!

 

বন্ধুদের সাথে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া নড়াইলের কালিয়ার সেই স্কুল ছাত্র মো. আলিফ মোল্যার (১৪) লাশ নদী থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের একদল ডুবুরী।

নিখোঁজ হওয়ার একদিন পর ১৪ মে (শনিবার) বিকাল ৩ টার দিকে ঘটনাস্থলের অনুমান ২ শত গজ দুর থেকে তার লাশটি উদ্ধার করা হয়েছে।

গত শুক্রবার সকাল ১১ টার দিকে নবগঙ্গা নদীতে উপজেলার বড়দিয়া ফেরীঘাটে বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে সে নিখোঁজ হয়। স্বজনদের পাশাপাশি খুলনা ফায়ার সার্ভিসের একটি ডুবুরীদলও তল্লাশীতে অংশ নেয়।

আরো পড়ুনঃ  ‌‌

তবে নিহত আলিফের মৃত্যু নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। নিহত আলিফের স্বজনেরা অভিযোগ করে বলেন, যদি আলিফ গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায় তাহলে তার প্যান্টের পকেট থেকে কি করে মোবাইল পাওয়া গেল?

অনুসন্ধানে জানা যায়, নিহত আলিফের মরদেহ উদ্ধারের সময় তার পরিহিত প্যান্টের পকেট থেকে তার ব্যবহৃত একটি বাটন মোবাইল উদ্ধার করা হয়।

মোবাইল উদ্ধারের কথা বড়দিয়া নৌ পুলিশের কনস্টেবল মনির হোসেন স্বীকার করলেও বড়দিয়া নৌ পুলিশ ফাড়ীর ইনচার্জ এসআই লোকমান হোসেন মোবাইল ফোন উদ্ধারের কথা স্বীকার করেননি।

কালিয়ার ইউএনও মো. আরিফুল ইসলাম ও সহকারি কমিশনার (ভূমি) মো. জহুরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

উপজেলার নড়াগাতি থানার ওসি সুকান্ত সাহা নবধারা কে বলেন, আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।