Nabadhara
ঢাকারবিবার , ২২ মে ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে নারী ইউপি সদস্যকে ধর্ষণ চেষ্টা !

শরিফুল ইসলাম, স্টাফ রিপোটার নড়াইল
মে ২২, ২০২২ ২:২৩ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের সদর উপজেলার বিছালী ইউনিয়নে নারী ইউপি সদস্য কে (মেম্বর) ধর্ষণের চেষ্টার অভিযোগে বায়েজিদ হোসেন (৫০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২১ মে) রাত সাড়ে নয় টার দিকে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

এলাকাবাসী ও ভুক্তভোগী ওই নারী মেম্বর বলেন, আমার স্বামী কিছুদিন আগে মারা গেছেন, শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে মির্জাপুর স্কুলের পূর্বদিকে আনোয়ার গাজীর বাড়িতে আমার ভাড়া করা বাসায় অবস্থান করছিলাম। সেখানে লম্পট বায়োজিদ হঠাৎ করে আমার ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এসময় আমি চিৎকার করলে এলাকাবাসী আমাকে উদ্ধার করে এবং বায়োজিদ হোসেনকে আটক করে। পরে পুলিশে খবর দিলে মির্জাপুর ক্যাম্পের ইনচার্জসহ পুলিশ তাকে আটক করে সদর থানায় পাঠায়।

মির্জাপুর ফাঁড়ির ইনচার্জ (এসআই) মুরসালিন ঘটনার সত্যতা নিশ্চিত করে  নবধারা কে বলেন, আটক বায়েজিদকে নড়াইল সদর থানায় প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।