Nabadhara
ঢাকাবুধবার , ৭ সেপ্টেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

মোকসুদপুরে ফুটবল খেলা দেখে সুস্হ্য শরীরে বাড়িতে ফেরা হলোনা মেহেদী ও তাহেরের

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
সেপ্টেম্বর ৭, ২০২২ ৭:৩৪ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ জেলার মোকসুদপুর উপজেলায় মহারাজপুর মাঠে ৩ সেপ্টেম্বর (২০২২)  ইং তারিখ  ফুটবল খেলা দেখতে যায় নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের ধর্মদি গ্রামের মেহেদী হাসান (২২) এবং আবু তাহের (২০) ।
খেলা দেখে বাড়ি ফেরার পথে পৈলানপট্টি গ্রামের কয়েকজন ছেলের সাথে পথিমধ্যে  নছিমন কেন্দ্র করে কথা কাটাকাটি হয় । তখন সুচতুর পৈলানপট্টি গ্রামের ছেলেরা আগে  চলে এসে তাদের গ্রামের রাস্তায় নছিমন রেখে রাস্তা অবরোধ করে রাখে । যখন ধর্মদি গ্রামের ছেলেরা সন্ধ্যার দিকে নছিমন নিয়ে পৈলানপট্টি গ্রামের রাস্তায় আসে তখন আমজেদ  মাতুব্বরের ছেলে আলমগীর মাতুব্বরের নেতৃত্বে তার গ্রামের ছেলেরা ধর্মদি গ্রামের ছেলেদের এলোপাথাড়ি লাঠি দিয়ে আঘাত করতে থাকে তখন সকলে  পালাতে সক্ষম হলে ও মেহেদি ও আবু তাহের পালাতে সক্ষম হননি । তাদের দুজনকে লাঠি দিয়ে এলোপাথাড়ি পিটাতে থাকলে  তারা দৌড়ে গিয়ে একটি পুকুরের মধ্যেঝাপ দিয়ে জীবন রক্ষা করে। পরে তাদের কে আহত অবস্থায় উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় ।
চরযোশরদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আরিফুর রহমান পথিক তালুকদার নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের দেখতে যান এবং সুচিকিৎসার পরামর্শ দেন ।
Attachments area

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।