Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৮ সেপ্টেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

নগরকান্দায় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বিদায় সংবর্ধনা

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
সেপ্টেম্বর ৮, ২০২২ ৮:৪২ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরের নগরকান্দা উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের অবসর জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
 বৃহস্পতিবার দুপুরে সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমি মিলনায়তনে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
 সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমির প্রধান শিক্ষক বেলায়েত হোসেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, উপজেলা নির্বাহী অফিসার এস এম ইমাম রাজী টুলু, নগরকান্দা থানার ওসি হাবিল হোসেন, একাডেমিক সুপারভাইজার ইরা গোস্বামী প্রমুখ।
 এসময় নগরকান্দা উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।
নগরকান্দা উপজেলার তালমা নাজিমুদ্দিন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান, ব্রাহ্মণডাঙ্গা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলায়েত হোসেন মিয়া, ফুলসুতি আঃ আলেম চৌধুরী উচ্চবিদ্যালয়ের  প্রধান শিক্ষক আঃ মান্নান মিয়া, লস্করদিয়া আতিকুর রহমান উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যেন্দ্রনাথ নাথ রায় এবং বিলগোবিন্দপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান সরদারকে অবসর জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। এসময় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের হাতে ক্রেস্ট ও বিশেষ উপহার তুলে দেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।