Nabadhara
ঢাকারবিবার , ১১ সেপ্টেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে যৌতুক মামলায় স্বামীকে বেকসুর খালাস

 শরিফুল ইসলাম, নড়াইল
সেপ্টেম্বর ১১, ২০২২ ৬:০৫ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলে যৌতুক মামলায় বেকসুর খালাস পেয়েছেন কালিয়া উপজেলার দেবীপুর গ্রামের চা দোকানি আতাউর শেখ (৩৯)। রোববার (১১ সেপ্টেম্বর) দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিনের আদালতে জামিন পান তিনি।

আতাউর দেবীপুর গ্রামের ফুলমিয়া শেখের ছেলে। মামলার বিবরণে জানা যায়, ২০২২ সালের ২৬ মার্চ কালিয়ার নওয়াগ্রামের নজরুল মোল্যার মেয়ে হাজেরা বিবি (২৬) বাদী হয়ে স্বামী আতাউর শেখের বিরুদ্ধে আদালতে তিন লাখ টাকা যৌতুক মামলা দায়ের করেন। বাদীপক্ষ মামলাটি প্রমাণ করতে না পারায় বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিন আসামি আতাউরকে বেকসুর খালাস প্রদান করেন। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট কাজী জিয়াউর রহমান।

আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করে আতাউর শেখ বলেন, বিনা কারণে আমাকে ফাঁসানোর জন্য হাজেরা বিবি যৌতুকের মামলা দিয়েছিল। মামলাটি ঠিক ভাবে নিষ্পত্তি হয়েছে। আমি ন্যায় বিচার পেয়েছি। আমার দুই শিশু সন্তানকে (নয় ও তিন বছর) ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে চাই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।