Nabadhara
ঢাকাসোমবার , ১২ সেপ্টেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে গাজীপুরে আবাসিক হোটেলে-নারীসহ ১২ জন গ্রেফতার

 সামসুল হক জুয়েল, গাজীপুর প্রতিনিধি
সেপ্টেম্বর ১২, ২০২২ ৯:০১ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরের কোনাবাড়ীতে আবাসিক হোটেল থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে পাঁচ নারীসহ সাতজনকে আটক করেছে কোনাবাড়ী থানা পুলিশ। রবিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় মহানগরীর কোনাবাড়ী রেইনবো আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কোনাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোনাবাড়ী কাশিমপুর রোডের মাথায় রেইনবো আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। এসময় অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার সময় ৫ নারীসহ সাতজন পুরুষকে আটক করা হয়। তাদের সাথে হোটেলের দুই দালালকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন,মোঃ আশরাফুল আলম(৬০), মোঃ মমিন মিয়া(৩৫),মোঃ জাহিদ হোসেন(৩৭), মোঃ বাবুল ইসলাম(২৪),শিপলু চক্রবর্তী(৩৫),মোঃ জাহিদুল ইসলাম জিহাদ(১৯), মোঃ খালেদ হোসেন হিমেল(২২),মোছাঃ জাকিয়া সুলতানা পলি(২১), মোছাঃ মুক্তি(২৬),মোছাঃ শারমিন আক্তার(২০), মোছাঃ মনি আক্তার(২০), জান্নাতুল ফেরদৌস অহনা(১৮)। সকালে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।