Nabadhara
ঢাকাবুধবার , ১৪ সেপ্টেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

গভীর সুন্দরবনে বিষ দিয়ে মৎস্য শিকারের সময় গ্রেফতার ৮ জন জেলে

এসএম মোস্তাফিজুর রহমান লাকি, স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ১৪, ২০২২ ৫:৪৪ অপরাহ্ণ
Link Copied!

গভীর সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার সময় সুন্দরবনের সংরক্ষিত বেড়ীর খাল থেকে ৮ অসাধু জেলেকে আটক করেছেন বনবিভাগ। মঙ্গলবার ভোরে তাদেরকে আটক করে বিকেল পৌনে ৫টায় মোংলার ফুয়েল জেটিতে আনা হয়। এরপর তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের পর বিকেলেই আদালতে পাঠানো হয়েছে।

সুন্দরবন পূর্ব বনবিভাগের হাড়বাড়ীয়া টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর হাসান নবধারাকে জানান, মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হাড়বাড়ীয়া এলাকার সংরক্ষিত বেড়ীর খালে অভিযান চালানো কালে ঐ খালে বিষ দিয়ে মাছ ধরতে থাকা অবস্থায় তিনটি নৌকাসহ ৮ জন অসাধু জেলেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের কাছ থেকে জব্দ করা হয় ৪(চার) বোতল বিষ (কীটনাশক), ১২টি জাল ও ৫ কেজি চিংড়ি মাছ।

গ্রেফতারকৃতরা হলো বাগেরহাটের রামপাল উপজেলার বাইনতলার জমির মল্লিকের ছেলে আবু বক্কর মল্লিক (৬০), উজলকুড়ের আমিন উদ্দিন শেখের ছেলে কেরামত আলী (৫৫), একই এলাকার আব্দুল কাদেরের ছেলে মাহফুজ মল্লিক (২৫), হাশেম শেখের ছেলে টুটুল শেখ (২২), নুর ইসলামের ছেলে জাকির শেখ (২২), রুস্তম শেখের ছেলে সিদ্দিক শেখ (২১), লুৎফর হাওলাদারের ছেলে সোহেল হাওলাদার (২৫) ও বাগেরহাটের চুলকাঠীর পারেরহাটের ইয়াছিন শেখের ছেলে আদম শেখ (২০)।

বন কর্মকর্তা তানভীর হাসান নবধারাকে বলেন, এ অভিযানে চাঁদপাই রেঞ্জের স্মার্ট পেট্রোলিং টিম-০১ ও হাড়বাড়ীয়া টহল ফাঁড়ির বনপ্রহরীরা উপস্থিত ছিলেন। তিনি আরো বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের পর বিকেলেই বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে। আটক এ সকল জেলেরা বনবিভাগের কাছ থেকে মাছ ধরার বৈধ পাসপারমিট নিয়ে অবৈধভাবেই সংরক্ষিত বনাঞ্চলের খালে প্রবেশ করে বিষ দিয়ে মাছ ধরছিলো। বিষ দিয়ে মাছ ধরা অবস্থাতেই হাতেনাতে তাদেরকে আটক করা হয়। বিষ দিয়ে মাছ ধরা পরিবেশ বিরোধী ও প্রচলিত আিনে অপরাধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।