বাগেরহাটের চিতলমারী উপজেলা আওয়ামীলীগের সধারন সম্পাদক শিক্ষাবিদ পীযূষ কান্তি রায় ঐতিহ্যবাহী শেরে বাংলা ডিগ্রী কলেজের পরিচালনা পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় বড়বাড়িয়া ইউনিয়ন আ’লীগ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে বড়বাড়িয়া ইউনিয়ন আ’লীগ কার্যালয় পীযূষ কান্তি রায়কে আনুষ্ঠানিক ভাবে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস,এম মাহাতাবুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা কামাল,বড়বাড়িয়া ইনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুদ সরদার, কলাতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাদশা শেখ, হিজলা ইউনিয়ন চেয়ারম্যান কাজী শাহিন, শিবপুর ইউনিয়ন চেয়ারম্যান অলিউজ্জামান জুয়েল খলিফা, বড়বাড়িয়া ইউনিয়ন আ’লীগ সভাপতি জাহাঙ্গির আলম,সাধারন সম্পাদক তারিকুল ইসলাম বিপ্লব,আ’লীগ নেতা এমএ খসরু আহম্মেদ উকিল, সাবেক চেয়ারম্যান অহিদুজ্জামান পান্না,বড়বাড়িয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সৈয়াদ জান্নাত আলী, সাধারন সম্পাদক আজগার মোল্লাসহ ইউনিয়ন আওয়ামী লীগও সগযোগী ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া চিতলমারী উপজেলা আ’লীগের যুব ও ক্রীড়া সম্পাদক এম,এ খসরু আম্মেদ উকিল পুনরায় বড়বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের ব্যাবস্থাপনা পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় ওই অনুষ্ঠানে তাকে ও আনুষ্ঠানিক ভাবে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।

