Nabadhara
ঢাকাশনিবার , ১৭ সেপ্টেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

মোরেলগঞ্জের খাউলিয়া ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ও নতুন কমিটি গঠন

Link Copied!

বাগেরহাটের ঐতিহ্যবাহী মোরেলগঞ্জ উপজেলার ১৬ নঃ খাউলিয়া ইউনিয়নের বাংলাদেশ ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ  বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে।
এক ঘোষণায় বাংলাদেশ ছাত্রলীগের মোরেলগঞ্জ উপজেলা শাখার সভাপতি মহিদুজ্জামান মহিদ ও সাধারন সম্পাদক নুরুন্নবী পরাগ কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষনা করেন।
নতুন কমিটিতে সভাপতি করা হয় বিগত দিনের রাজপথের লড়াকু সৈনিক পরিক্ষিত মুজিব সেনা মোঃ রাসেল শেখকে,ও সাধারন সম্পাদক করা হয় সন্ন্যাসী এলাকার সাহসী সূর্য সন্তান সদা পরোপকারী কর্মী বান্ধব বলিষ্ঠ কন্ঠস্বরের অধিকারী স্বমহিমায় উজ্জীবিত খাঁটি মুজিব সেনা জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত ভ্যানগার্ড মোঃ শাহআলম বাবুকে।
উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত বিবৃতিতে জানানো হয় এই কমিটি আগামি এক বৎসরের জন্য গঠিত হলো এবং আগামী ১৫(পনেরো) দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা প্রদান করা হয়েছে।
সভাপতি মোঃ রাসেল শেখ এর গ্রামের বাড়ি খাউলিয়া ও সাধারণ সম্পাদক মোঃ শাহআলম বাবুর গ্রামের বাড়ি সন্ন্যাসী সহ পুরো ইউনিয়নে নতুন কমিটি গঠিত হওয়ায় খুশীর আমেজে মজেছে।
এলাকার আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ মৎস্য লীগের সিনিয়র নেতাদের সাথে কথা বলে জানা গেছে এই  সুচিন্তিত ও স্বচ্ছ কমিটি গঠন করায় তারাও যারপরনাই খুশী এবং এজন্য তারা উপজেলা ছাত্রলীগের যোগ্য মেধাবী সভাপতি ও সাধারন সম্পাদককে বিপ্লবী শুভেচ্ছা জ্ঞাপন করেন। নবধারা পরিবার প্রতিবেদককে তারা বলেন দীর্ঘদিন পরে ছাত্রলীগের এমন চৌকস ও কার্যকরী কমিটি পেয়ে দারুণ উচ্ছ্বসিত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।