Nabadhara
ঢাকারবিবার , ২৫ সেপ্টেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে ছোট ভাইয়ের রডের আঘাতে মাথা ফেটেছে বড় ভাই ও ভাবীর

শরিফুল ইসলাম, নড়াইল
সেপ্টেম্বর ২৫, ২০২২ ৯:৫৭ অপরাহ্ণ
Link Copied!

পৈত্রিক ভিটা নিয়ে বিরোধের জেরে আপন ছোট ভাই লোহার রড দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়েছে বড় ভাই ও তার স্ত্রীকে। রডের আঘাতে গুরুতর আহত বড় ভাই এস,এম,ইবনে সউদ (৫০) ও তার স্ত্রী রুবিয়া খানম (৪৩) কে উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মারাতœক আহত দুইজন বর্তমানে নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন। রবিবার(২৫ সেপ্টেম্বর) সকালে কালিয়া উপজেলার চাঁচুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এস,এম,ইবনে সউদ কালিয়া উপজেলার চাঁচুড়ি গ্রামের মৃত সালাম শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে,পৈত্রিক ভিটাবাড়ি নিয়ে ইবনে সউদ ও তার ভাই আনিচুর রহমানের বিরোধ চলছিলো। রবিবার সকালে ভিটের জমি নিয়ে দুই ভাইয়ের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে চরম পর্যায়ে পৌছে গেলে ছোটভাই আনিচুর বড় ভাই সউদের মাথায় ও হাতে রড় দিয়ে আঘার করে। এ সময় স্বামীকে ঠেকাতে আসলে রুবিয়া খাতুনকেও রড় দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয়। আমাদের দুই ভাইয়ের মধ্যে আরো কিছু লোক বাইরে থেকে এসে ছোটভাইকে উস্কানী দেয়, সে আমাকে ও আমার স্থীকে খুন করতে চেয়েছিলো,আমি সুষ্ঠু বিচার চাই।

এ ব্যাপারে অভিযুক্ত আনিচুর এর সাথে মোবাইল ফোনে ফোন করলে তার স্ত্রী ফোন ধরে ঘটনা মিথ্যা দাবী করে ফোন রেখে দেন। কালিয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসমিম আলম জানান,এ ধরনের ঘটনা শুনেছি,অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।