কচুয়ায় আসন্ন শারদীয় দূর্গপূজা উপলক্ষ্যে শেখ সারহান নাসের তন্ময় এমপির অনুদান প্রদান অনুষ্ঠান গতকাল সন্ধায় উপজেলা আওয়ামীলীগ অফিসে অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ মো: সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড: হেমায়েত উদ্দিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট-১ – আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন এর একান্ত সচিব মো: ফিরোজুল ইসলাম, সংসদ সদস্য বাগেরহাট -২ শেখ সারহান নাসের তন্ময় এর একান্ত সচিব এইচ এম শাহীন, জেলা আওয়ামীলীগের সাংগঠানিক সম্পাদক মীর ফজলে সাঈদ ডাবলু,জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড: শরীফা হেমায়েত, কচুয়া উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার, কচুয়া আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক শিকদার কামরুল হাচান কচি, জেলা ছাত্রলীগ নেতা মীর জয়েসী আশরাফী জেমস, যুবলীগের আহবায়ক সেখ মনিরুজ্জামান ঝুমুর, যুগ্ম আহবায়ক দিদার সুজন, কচুয়া সদর ইউনিয়ন চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান হাদিজ, রাড়িপাড়া ইউনিয়ন চেয়ারম্যান নাজমা আক্তার,মঘিয়া ইউনিয়ন চেয়ারম্যান এ্যাড: পঙ্কজ কান্তি অধিকারী, ধোপাখালী ইউনিয়ন চেয়ারম্যান মো: মকবুল হোসেন,বাধাল ইউনিয়ন চেয়ারম্যান নকীব ফয়সাল অহিদ, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি এ্যাড: দীলিপ কুমার মল্লিক, সাধারন সম্পাদক পুলিন বিহারী সাহা, ছাত্রলীগ আহবায়ক হাজরা ইসতিয়াক হোসেন বাহাদুর,শ্রমিকলীগ সভাপতি খান সহিদুল ইসলাম,সেচ্ছাসেবকলীগ সভাপতি সেখ সুমন সহ উপজেলার সকল মন্দীর কমিটির সভাপতি সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগ এবং আওয়ামীলীগের সকল সহযোগি সংগঠনের সভাপতি সম্পাদকবৃন্দ। উপজেলার প্রতিটি মন্দীরে ১০ হাজার টাকা করে উপজেলার মোট ৪৩টি মন্দীরে ৪ লক্ষ ৩০হাজার টাকা ও ১টি করে ব্যানার প্রদান করা হয়।
অনুরুপ ভাবে কচুয়ায় আসন্ন শারদীয় দূর্গপূজা উপলক্ষ্যে উপজেলা প্রসাশনের উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের দুর্যোগ ব্যাবস্থাপনা দপ্তর কতৃক মানবিক সহায়তা কার্যক্রমের আওতায় উপজেলার মোট ৪৩টি পূজামন্ডপের প্রতিটি পূজামন্ডপে ৫০০ কেজি চাউলের ডিও বিতরন অনুষ্ঠান গতকাল বিকাল ৪টায় উপজেলা শেখ তন্ময় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য বাগেরহাট -২ শেখ সারহান নাসের তন্ময় এর পক্ষে উপজেলার সকল পূজা মন্ডপের সভাপতি সম্পাদকের হাতে চাউলের ডিও প্রদান করেন কচুয়া উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ মো: সাইফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: ফিরোজ আহম্মেদ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অঞ্জন কুন্ডু,কচুয়া সদর ইউনিয়ন চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান হাদিজ, রাড়িপাড়া ইউনিয়ন চেয়ারম্যান নাজমা আক্তার,মঘিয়া ইউনিয়ন চেয়ারম্যান এ্যাড: পঙ্কজ কান্তি অধিকারী, ধোপাখালী ইউনিয়ন চেয়ারম্যান মো: মকবুল হোসেন,বাধাল ইউনিয়ন চেয়ারম্যান নকীব ফয়সাল অহিদ, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি এ্যাড: দীলিপ কুমার মল্লিক, সাধারন সম্পাদক পুলিন বিহারী সাহা সহ উপজেলার সকল মন্দীর কমিটির সভাপতি সম্পাদকবৃন্দ।

