Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৯ সেপ্টেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

ফকিরহাটে প্রাকৃতিক জলাশয়ে দেশীয় মাছের পোনা অবমুক্ত

মোঃ সাগর মল্লিক ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
সেপ্টেম্বর ২৯, ২০২২ ৫:৩৪ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের ফকিরহাট উপজেলার বিভিন্ন জলাশয়ে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। মৎস্য বিভাগের ‘দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প’ এর আওতায় জলাশয়ে বিনামূল্যে এসব মাছ অবমুক্তকরণ করা হয়।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) ফকিরহাট জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে মূলঘর ইউনিয়নের কলকলিয়া জিসি স্কুল মাঠ সংলগ্ন খালে দেশীয় ও কার্প জাতীয় মাছের পোনা অবমুক্তকরণ করা হয়। পোনা অবমুক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মনোয়ার হোসেন।

আরো উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য দপ্তরের সিনিয়র কর্মকর্তা জনাব জ্যোতি কনা দাশ, মূল ঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাড. হিটলার গোলদার, মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী পলাশ কুমার সেন, মো. জিল্লুর রহমান, ইন্দ্রজিত, দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প এর মাঠ সহায়ক কর্মী মো. সাব্বির আহমেদ শুভ প্রমূখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।