
মোল্লাহাট থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মোঃ মতিয়ার রহমান ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই লিয়াকত আলী জানান, উপজেলার মৌপুরা গ্রামের ফরিদ কাজীর ছেলে আজিজুল কাজীকে তুচ্ছ ঘটনায় তার চাচাতো ভাইয়েরা ধারালো অত্র দিয়ে কুপিয়ে যখম করে। ভিকটিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ওই ঘটনায় ১৩ জনের নামে মোল্লাহাট থানায় মামলা দায়ের করা হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় আজিজুলের মৃত্যু হয়েছে। এ সংবাদ লেখা পর্যন্ত আজিজুলের মৃতদেহ বাড়িতে পৌঁছায়নি বলেও জানান তিনি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।