Nabadhara
ঢাকাসোমবার , ১৭ অক্টোবর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে বিরোধ পূর্ণ জমি নিয়ে সংঘর্ষে মুক্তিযোদ্ধার স্ত্রীসহ আহত-৫

স্টাফ রিপোর্টার ,চিতলমারী 
অক্টোবর ১৭, ২০২২ ৫:২৫ অপরাহ্ণ
Link Copied!

চিতলমারী বাগেরহাটের চিতলমারীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে মুক্তিযোদ্ধার স্ত্রী সন্তানসহ ৫ জন আহত হয়েছে। আহতদের চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে।

আহতদের সাথে কথা বলে জানা গেছে, উপজেলার ঘোলা গ্রামের রেজোয়ান মোল্লার সাথে প্রতিবেশী ইয়াদ আলী মোল্লার জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে আজ সোমবার সকাল ৮টার দিকে উক্ত জমি দখল দিয়ে সংঘর্ষের সৃষ্টি হয়। এসময় সংঘর্ষে বীর মুক্তি যোদ্ধা মৃত ইকবাল হোসেনের স্ত্রী আন্বিয়া বেগম( ৬০) তার ছেলে রেজোয়ান মোল্লা (৩০) ও অপর পক্ষের আছোরা বেগম (৪০), মীম আক্তার ( ২০) ও সমসের ফকির (৪০) আহত হয়েছে। আহতদের চিতলমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এবিষয় মামলার প্রস্তুতি চলছে।
এবিষয় আহত রেজোয়ান মোল্লা জানান, আছোরা বেগম তাদের শরিকের কাছ থেকে ১২ শতক জমি কিনেন কিন্তু ক্রয়কৃত ওই জমি তাদের দাবি করে বলেন এই জমির উপর আদালতের নিষেধাজ্ঞা থাকা সর্তেও আছোরা বেগমের লোকজন নিয়ে দখল নিতে আসলে তার বাধা দেন।
ইয়াদ আলী মোল্লা জানান , তিনি বৈধ কাগজ পত্র দেখে ওই জমি কিনেছেন । আমার ক্রয়কৃত জমিতে গেলে রেজোয়ান মোল্লা ও তার লোকজন আমাদের কে কুপিয়ে যখম করেছে।

বড়বাড়িয়া পুলিশ ফাড়ির ইনচার্জ এস আই মুন্সি আনিসুর রহমান জানান, সংঘর্ষের খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। ঘটনা এখন পুলিশের নিয়েন্ত্রনে রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।