Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৭ অক্টোবর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে মোটরসাইকেল-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ১

এস এম শরিফুল ইসলাম, নড়াইল
অক্টোবর ২৭, ২০২২ ৩:৩১ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল-যশোর মহাসড়কের গাবতলা নামক স্থানে মোটরসাইকেল ও প্রাইভেটকার সংঘর্ষে মোটরসাইকেল চালক স্বাধীন রায় (১৯) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালের দিকে এ ঘটনা ঘটে। নিহত স্বাধীন রায় (১৯) উপজেলার ছোট বামনহাট গ্রামের অংশ রায়ের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বের হয়ে মোটরসাইকেলযোগে পার্শ্ববর্তী তুলারামপুর বাজরে যাচ্ছিলেন স্বাধীন। এসময় নড়াইল-যশোর মহাসড়কের গাবতলা বাজার থেকে একটু সামনে প্রাইভেটকার ও মোটরসাইকেল সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন মোটর সাইকেল চালক স্বাধীন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ ব্যাপারে নড়াইল সদর থানার ওসি (চলতি দায়িত্ব) মাহমুদুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত হয়েছে। নিহতের লাশ হাসপাতালে রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।