Nabadhara
ঢাকামঙ্গলবার , ১১ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নৈতিক উৎকর্ষ সাধনে রোজার ভূমিকা অপরিসীম -নুরুজ্জামান লিটন

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
মার্চ ১১, ২০২৫ ৮:০৪ অপরাহ্ণ
Link Copied!

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

মঙ্গলবার বিকাল ৪ ঘটিকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্গাপুর উপজেলার ৪ নং ‌দেলুয়াবাড়ি ইউ‌নিয়ন কর্তৃক আ‌য়ো‌জিত কর্মী ও সুধীদের সম্মানে বেড়া প্রাইমারী স্কুল (কারবালা) মা‌ঠে এক ইফতার মাহ‌ফি‌লে প্রধান অতিথীর বক্তব্যে জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও রাজশাহী-৫(পুঠিয়া- দুর্গাপুর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটন এ কথাগুলো বলেন।

 

তিনি আরো বলেন, রোজার মাধ্যমে মানুষের মনের পাশবিকতা দূর করে আত্ম সংযমের চেষ্টা চালাতে হবে। যাতে করে খুন-ধর্ষণ, রাহাজানি-হানাহানি, চুরি-ডাকাতি সমাজ থেকে দূর করা সম্ভব হয়।

 

ইফতার মাহ‌ফি‌লে সভাপ‌তিত্ব ক‌রেন ৪নং ‌দেলুয়াবাড়ি ইউ‌নিয়‌নের ভারপ্রাপ্ত চেয়ারম‌্যান ও ইউ‌নিয়‌ন জামায়াত সভাপ‌তি জিয়াউর রহমান।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাস্টার সাইফুল ইসলাম, নায়েবে আমীর অধ্যাপক ফজলুল বারী সোহরাব, সেক্রেটারি মাস্টার শামীম উদ্দিন।

 

অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পৌর আমীর ও সা‌বেক ছাত্রনেতা নূর আলম, জয়নগর ইউ‌নিয়‌ন জামায়াত সভাপ‌তি এজাজুল হক, শ্রমিক নেতা হাজী আমজাদ হো‌সেন, বীর মুক্তি‌যোদ্ধা ও উপ‌জেলা মুক্তি‌যোদ্ধা কমান্ডার আ‌নিছুর রহমান, জামায়াত নেতা মাওঃ জাহাঙ্গীর আলম, মাওলানা সাইফুল ইসলাম, সা‌বেক ছাত্রনেতা লোকমান আলী, ওয়ালিউর রহমান, আব্দুল মান্নান প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।