Nabadhara
ঢাকামঙ্গলবার , ৮ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় বাংলাদেশ শ্রমিক-কর্মচারী ফেডারেশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রবিউল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধি
জুলাই ৮, ২০২৫ ৪:১৯ অপরাহ্ণ
Link Copied!

রবিউল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় মিছিল ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ শ্রমিক-কর্মচারী ফেডারেশনের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ কর্মসূচিতে জুলাই গণ-অভ্যুত্থানের চেতনায় কাজ, ন্যায্য মজুরি ও ট্টেড ইউনিয়ন অধিকার আন্দোলন গড়ে তোলার দাবি জানিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা।

 

মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরের ১নং রেলগেট এলাকায় সংগঠনটির জেলা কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

বাংলাদেশ শ্রমিক-কর্মচারী ফেডারেশনের জেলা সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে এতে বক্তব্য দেন বাসদ (মার্কসবাদী)’র জেলা আহবায়ক আহসানুল হাবিব সাঈদ, শ্রমিক-কর্মচারী ফেডারেশনের জেলা সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সিজু, রাজু আহমেদ, মাসুদা আক্তার প্রমুখ।

 

বক্তারা বলেন, বিগত ৫৫ বছরে এদেশের শ্রমিকদের জন্য ন্যায্য মজুরি প্রনয়ন, ট্টেড ইউনিয়ন অধিকার প্রনীত হয়নি। অথচ স্বাধীনতা পরবর্তী শ্রমিকরা এদেশের প্রতিটি আন্দোলনে সামনের সারি থেকে লড়েছে এবং অকাতরে জীবন দিয়েছে তার মূল্য কোন সরকারও দেয়নি, এমনকি জুলাই অভ্যুত্থানে শ্রমিকরা বৈষম্যহীন সমাজ গড়ার আকাঙ্খা নিয়ে অকাতরে জীবন দিল তাদের সেই আকাঙ্খা আজও পূরণ হয়নি। অথচ বিভিন্ন কলকারখানায় শ্রমিক নির্যাতন, ছাটাই এমনকি মেরে ফেলার মত ঘটনা ঘটেছে।

 

বক্তারা এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সঙ্গে পুঁজিবাদী সমাজ ভাংগার লড়াইকে তীব্র করার আহবান জানান। এছাড়া অটোরিকশা, ইজিবাইক, ভ্যান শ্রমিকদের যোক্তিক দাবি মেনে নেওয়ার দাবি জানান বক্তারা।

 

শেষে সংগঠনের কার্যালয় চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় শ্রমিকদের বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার, প্ল্যাকার্ড ও লাল পতাকা হাতে নিয়ে সংগঠনটির বিভিন্নস্তরের নেতাকর্মীরা অংশ নেয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।