Nabadhara
ঢাকারবিবার , ১০ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে ব্যবসায়ীকে মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

নোয়াখালী প্রতিনিধি
আগস্ট ১০, ২০২৫ ৭:০৬ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচর ও হাতিয়া এলাকার মাছ ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিক মিজান মাঝিকে মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে স্থানীয় ব্যবসায়ী ও জেলেরা রোববার দুপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। এ সময় তারা মিজান মাঝির নিঃশর্ত মুক্তির দাবি জানান।

গত বৃহস্পতিবার (৭ আগস্ট) গভীর রাতে কোস্ট গার্ড সদস্যরা মিজান মাঝিকে তাঁর নিজ বসত ঘর থেকে হাত-পা ও চোখ বেঁধে তুলে নিয়ে যায়। পরে অস্ত্র উদ্ধারের নামে মিথ্যা মামলা দায়ের করা হয়। মিজান মাঝি চরবাটা ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক এবং সুবর্ণচর ও হাতিয়া অঞ্চলের একজন প্রতিষ্ঠিত মৎস্য ব্যবসায়ী।

মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ী ও রাজনৈতিক নেতারা বলেন, মিজান মাঝির বিরুদ্ধে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ নেই। তাঁকে রাজনৈতিক ও ব্যবসায়িক প্রতিহিংসার কারণে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তারা তাঁর অবিলম্বে মুক্তির দাবি জানান।

অন্যদিকে, বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন মো. সিয়াম-উল-হক জানিয়ে বলেন, মিজান মাঝির বিরুদ্ধে অস্ত্রসহ অভিযান পরিচালনা করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।