Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৯ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

কাশিয়ানীতে ২১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

গোপালগঞ্জ প্রতিনিধি 
আগস্ট ১৯, ২০২৫ ৫:৩৯ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি 

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া এলাকা থেকে মাদকবিরোধী অভিযানে ২০ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

জানাগেছে, আজ মঙ্গলবার দুপুরে র‍্যাব-১০ ফরিদপুরের একটি বিশেষ দল স্কোয়াড্রন লিডার মোঃ তরিকুল ইসলাম এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।

ঢাকা থেকে পিরোজপুর গামী দোলা পরিবহনের একটি বাসকে ফরিদপুর এলাকা থেকে পিছু নিয়ে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া মোড়ে এসে আটক করে।পরবর্তীতে বাস তল্লাশী করে মনির (৫৫), ও ওয়াসিম সিদ্দিকী (৪৮) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে এবং তাদের কাছ থেকে ২০ কেজি ৮শ’ গ্রাম গাঁজা জব্দ করা হয়। গ্রেফতারকৃত দুইজনের বাড়ি ঢাকায়।

 

আটককৃত আসামিদের ভাটিয়াপাড়া র‍্যাব-৬ ক্যাম্পে নেয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।