উত্তম শর্মা, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাটে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ বুধবার বিকেল তিনটায় খেতাব মোড়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম রব্বানীর সভাপতিত্বে এবং সদস্য সচিব আজিজুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আব্দুস সাত্তার মিলন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক আল মামুন সরকার, ফরিদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও মাহফুজুর রহমান সাজু, সহ-সভাপতি আব্দুল মোমিন, পৌর যুবদলের সদস্য সচিব সজিব কবির, যুগ্ম আহ্বায়ক সাব্বির রহমান, যুব নেতা মুন ও ওমি, পৌর ছাত্রদলের আহ্বায়ক রিজভী আহমেদ রকি, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বিশাল, মুশফিকুর রহমান, আরাফাত ও সদস্য নাছিমসহ আরও অনেকে।
আলোচনা সভা শেষে স্বেচ্ছাসেবক দলের একটি র্যালি ঘোড়াঘাট পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

