Nabadhara
ঢাকাসোমবার , ২৫ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে আলু প্রক্রিয়াজাতকরণে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

মো. এনামুল হক, পঞ্চগড় জেলা প্রতিনিধি
আগস্ট ২৫, ২০২৫ ৯:১৬ অপরাহ্ণ
Link Copied!

মো. এনামুল হক, পঞ্চগড় জেলা প্রতিনিধি

বাংলাদেশে ধান ও গমের পর অন্যতম প্রধান খাদ্যশস্য আলু। তবে পর্যাপ্ত সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের অভাবে কৃষকরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হন। এই প্রেক্ষাপটে উদ্যোক্তাদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পঞ্চগড়ে অনুষ্ঠিত হলো আলু প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা।

সোমবার (২৫ আগস্ট ২০২৫) সকালে পঞ্চগড় কৃষি বিপণন কার্যালয়ে এই কর্মশালার আয়োজন করে ‘আলুর বহুমুখী ব্যবহার, সংরক্ষণ ও বিপণন উন্নয়ন’ প্রকল্প কর্তৃপক্ষ।

প্রশিক্ষণের উদ্বোধন করেন কৃষি বিপণন অধিদপ্তরের উপপরিচালক এন এম আলমগীর বাদশা। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা মুআল্লেমা খানম, সরকারি কৃষি বিপণন কর্মকর্তা শাহীন আহমেদ, মাঠ ও বাজার পরিদর্শক আব্দুর রহিম, প্লেয়ার আসাদুজ্জামান, অফিস সহকারী পারভেজ মোশাররফ এবং প্রশিক্ষক নাজমুন নাহার নিপা।

বক্তারা আলুর পুষ্টিগুণ, বহুমুখী ব্যবহার, আধুনিক সংরক্ষণ পদ্ধতি ও বিপণন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা জানান, আলু দিয়ে চিপস, ফ্রেঞ্চ ফ্রাই, ফ্লেক্স, বিস্কুট, স্টার্চ ও পশুখাদ্যসহ বিভিন্ন পণ্য তৈরি সম্ভব, যা উদ্যোক্তাদের জন্য একটি সম্ভাবনাময় খাত।

জেলার পাঁচটি উপজেলার ৫০ জন নারী ও পুরুষ উদ্যোক্তা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা আলু দিয়ে বিভিন্ন প্রক্রিয়াজাত পণ্যের প্রদর্শনী উপস্থাপন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।