Nabadhara
ঢাকাবুধবার , ২৭ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

ঘোড়াঘাটে নববধুর আত্মহত্যা

ঘোড়াঘাট (দিনাজপুর)প্রতিনিধি
আগস্ট ২৭, ২০২৫ ২:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ঘোড়াঘাট (দিনাজপুর)প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে হাতের মেহেদীর রং না শুকাতেই এক নববধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২৬ আগস্ট, ২০২৫) রাতে ঘোড়াঘাট উপজেলার চৌধুরী গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ওই নববধূর নাম সুমনা আক্তার (১৯)। তিনি পালশা ইউনিয়নের চাটশাল সোনরপাড়া গ্রামের সুলতান মিয়ার মেয়ে। মাত্র আট দিন আগে গত ১৮ আগস্ট পার্শ্ববর্তী গ্রামের আব্দুস সোবহান নামের এক যুবকের সঙ্গে তার বিয়ে হয়েছিল।

জানা যায়, মঙ্গলবার রাতে সুমনা তার স্বামীকে নিয়ে নানার বাড়ি চৌধুরী গোপালপুরে বেড়াতে আসেন। রাত সাড়ে ৯টার দিকে পরিবারের সদস্যরা অন্য একটি কক্ষে টিভি দেখছিলেন। এই সুযোগে সুমনা আরেকটি কক্ষে গিয়ে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। প্রাথমিকভাবে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। তবে কী কারণে সুমনা আত্মহত্যা করেছেন, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।