Nabadhara
ঢাকাশনিবার , ২৪ জুলাই ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

দীর্ঘ ৮দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে চিতলমারীতে বিদ্যুতে দগ্ধ নির্মান শ্রমিকের মৃত্যু

MEHADI HASAN
জুলাই ২৪, ২০২১ ৫:৫৮ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, চিতলমারী: 

বাগেরহাটের চিতলমারীতে নির্মমানাধীন একটি ছাদের সেন্টারিংয়ের সময় বিদ্যুতের তারে জড়িয়ে দগ্ধ নির্মাণ শ্রমিক আব্দুর রহিম ( ২৬) দীর্ঘ ৮দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে  মৃত্যু বরন করেছেন। শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। অব্দুর রহিম উপজেরার আড়ুয়াবর্ণি গ্রামের শহীদ মিয়ার ছেলে।

মৃত্যু আব্দুর রহিমের সহকর্মীরা নবধারা কে জানান,গত ১৬ জুলাই শুক্রবার সকাল সাড়ে ১১টার সময় উপজেলা সদর বাজারে মো: আনোয়ার হোসেন গাজীর নির্মানাধীন দ্বিতল ভবনের ছাদ বিদ্যুৎ লাইনের কাছাকাছি সেন্টারিংয়ের কাজ করছিল। কাজের মধ্যে অসাবধান বসত সে দাড়িয়ে পড়ে। এসময় বিদ্যুতের তারে জড়িয়ে দগ্ধ হয়। তাকে উদ্ধার করে চিতলমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রেরণ করেন। ৮ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় শুক্রবার সকালে আব্দুর রহিম মৃত্যুবরণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।