Nabadhara
ঢাকাশনিবার , ৬ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় মাদকসহ আটক ১, ছয় মাসের কারাদণ্ড 

নওগাঁ প্রতিনিধি
ডিসেম্বর ৬, ২০২৫ ৯:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মহাদেবপুরে টাপেন্টাডল ট্যাবলেটসহ আ. রশিদ নামের সাবেক এক ইউপি মেম্বারকে করা হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করে সেনাবাহিনী ও নওহাটা ফাঁড়ি পুলিশ।

পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের কারাদণ্ড দেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ। সাজাপ্রাপ্ত আ. রশিদ উপজেলার সরস্বতীপুর বাজারের বাসিন্দা ও ভীমপুর ইউপির সাবেক ইউপি সদস্য।

জানা যায়, দীর্ঘদিন থেকে আ. রশিদ গোপনে মাদক ব্যবসা করেন। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে সেনাবাহিনী ও নওহাটামোড় ফাঁড়ি পুলিশ সরস্বতীপুর বাজার এলাকায় তার বাসার পাশে থেকে ১৬ পিস টাফেন্টাডল ট্যাবলেটসহ রশিদ মেম্বারকে হাতেনাতে আটক করেন।

পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতে তাকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন।

সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ বলেন, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করে নিয়ে আসে। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।