Nabadhara
ঢাকাশনিবার , ১৩ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

খানসামায় শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়নের ২০তম বার্ষিক সভা অনুষ্ঠিত

মাসুদ রানা, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
ডিসেম্বর ১৩, ২০২৫ ১:২৮ অপরাহ্ণ
Link Copied!

মাসুদ রানা, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের খানসামা উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২০তম বার্ষিক সাধারণ সভা শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেড (কালব)-এর রেক্টর ‘ক’ অঞ্চল মো. জিল্লুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেড (কালব)-এর সাবেক ডিরেক্টর মাহাবুবুর রহমান, দিনাজপুর কালব এর সহকারী জেলা ব্যবস্থাপক ইমরান আহমেদ এবং সোনালী ব্যাংক খানসামা শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার আবু নায়েম মীর শরীফ আহসান।

খানসামা উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান মো. মাজেদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন মো. ফিরোজ শাহ্, মো. গোলাম রাশেদ চৌধুরী, আব্দুর রায়হান, মো. আনছারুল হক ও মতি লাল রায়সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

বক্তারা তাদের বক্তব্যে সমবায়ের মাধ্যমে শিক্ষক-কর্মচারীদের আর্থিক স্বাবলম্বিতা অর্জন, সঞ্চয় বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। তারা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও স্বচ্ছভাবে পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, খানসামা উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড ২০০৫ সালের ১৫ ডিসেম্বর সমবায় অধিদপ্তরের নিবন্ধন লাভ করে এবং দীর্ঘদিন ধরে শিক্ষক-কর্মচারীদের কল্যাণে কাজ করে আসছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।