মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ নির্বাচন কমিশনের জারি করা আচরণবিধি বাস্তবায়নে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন দিনাজপুর–৬ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম।
তিনি নিজ উদ্যোগে মাঠে নেমে নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত পোস্টার ও ব্যানার অপসারণ কার্যক্রমে সরাসরি অংশগ্রহণ করেন।
নির্বাচন কমিশনের সাম্প্রতিক নির্দেশনায় নির্ধারিত সময়ের মধ্যে সব ধরনের নির্বাচনী প্রচারণা সামগ্রী অপসারণের আহ্বান জানানো হলে, তা বাস্তবায়নে দেরি না করে আনোয়ারুল ইসলাম নিজ হাতে বিভিন্ন সড়ক, বাজার ও জনসমাগমপূর্ণ এলাকা থেকে পোস্টার ও ব্যানার সরাতে শুরু করেন। এ সময় তার সঙ্গে দলীয় নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।
একজন প্রার্থীর এমন স্বতঃস্ফূর্ত উদ্যোগ নির্বাচনী আচরণবিধি মানার ক্ষেত্রে ইতিবাচক উদাহরণ সৃষ্টি করেছে। এতে করে এলাকায় একটি শৃঙ্খলাবদ্ধ ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখার বার্তা পৌঁছেছে সাধারণ মানুষের মাঝে।
নির্বাচনী আইন ও আচরণবিধি মেনে প্রার্থীদের এ ধরনের দায়িত্বশীল ভূমিকা নির্বাচন ব্যবস্থার প্রতি জনগণের আস্থা বাড়াতে সহায়ক হবে। একই সঙ্গে এটি অন্যান্য প্রার্থীদের জন্যও একটি অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে কাজ করবে।
নির্বাচন কমিশনের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে দিনাজপুর–৬ আসনসহ সারাদেশে একটি গ্রহণযোগ্য, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে

