Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৬ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত মহান বিজয় দিবস

পঞ্চগড় জেলা প্রতিনিধি
ডিসেম্বর ১৬, ২০২৫ ৫:৫৯ অপরাহ্ণ
Link Copied!

পঞ্চগড় জেলা প্রতিনিধি

যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে পঞ্চগড়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) প্রত্যুষে জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

এ সময় জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান, পুলিশ সুপার মো. রবিউল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরে জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক এবং কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন। দুপুরে সরকারি অডিটোরিয়ামে শহীদ মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। একই স্থানে আড়ম্বরপূর্ণ তিন দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান।

দিবসটি উপলক্ষে শিশুদের জন্য রচনা, আবৃত্তি ও মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাশাপাশি একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। মহান বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে ইকোপার্ক শিশুদের জন্য বিনামূল্যে উন্মুক্ত রাখা হয়েছে।

এ ছাড়া শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির উন্নতি ও সমৃদ্ধি কামনায় সব মসজিদসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়। একই সঙ্গে সরকারি ও বেসরকারি ভবনসমূহে আলোকসজ্জা করা হয়েছে। জেলা কারাগার, হাসপাতাল, শিশু পরিবার ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

অন্যদিকে মহান বিজয় দিবস উপলক্ষে জেলা ছাত্রশিবিরের উদ্যোগে একটি ম্যারাথন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকালে ব্যারিস্টার মুহম্মদ জমির উদ্দিন সরকার কলেজিয়েট ইনস্টিটিউট মাঠ থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চিনিকল মাঠে গিয়ে শেষ হয়। এতে জামায়াতে ইসলামীর জেলা আমির ইকবাল হোসেন, ছাত্রশিবিরের সভাপতি রাসেদ ইসলাম, সাধারণ সম্পাদক মহিবুল্লাহ মহিবসহ প্রায় দেড় হাজার নেতা-কর্মী অংশগ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।