Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৩ সেপ্টেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে মাছের পোনা অবমুক্ত

MEHADI HASAN
সেপ্টেম্বর ২৩, ২০২১ ৬:৪৬ অপরাহ্ণ
Link Copied!

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ

বাগেরহাটের মোল্লাহাটে মৎস্য অধিদপ্তরের  ২০২১-২২ অর্থ বছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায়  পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদের দিঘির পানিতে সিনিয়র উপজেলা মৎস্য অফিসের আয়োজনে পোনা মাছ অবমুক্ত করা হয়। পোনা মাছ অবমুক্ত করনের সময় প্রধান অতিথি হিসেবে  উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন, বিশেষ  অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা উপস্থিত ছিলেন।

এছাড়া  সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ মাসুম খান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাফিজুর রহমান বিশ্বাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনিয়া আকতার, ইউপি চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান ও যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহিন, মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী বরুন কুমার মন্ডল, ইউপি সদস্য মোঃ কামরুল ইসলাম মোল্লা প্রমূখ উপস্থিত ছিলেন।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম বলেন, উপজেলা পরিষদের দিঘি সহ উপজেলার আরো ১৪ টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে ২৮৩ কেজি কার্প জাতীয়  পোনা মাছ অবমুক্ত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।