Nabadhara
ঢাকাশনিবার , ২৫ সেপ্টেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় এক যুগ পর কমিটি পেল ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ !

MEHADI HASAN
সেপ্টেম্বর ২৫, ২০২১ ২:০৮ অপরাহ্ণ
Link Copied!

 মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার ৬ নং খাশিয়াল ইউনিয়নে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। দীর্ঘ এক যুগ পর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তরিকুল ইসলাম উজ্জ্বল এবং সাধারণ সম্পাদক এস এম পলাশ এর সম্মতিতে এ কমিটি অনুমোদন দেন নড়াগাতী আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি খান জুলফিকার আলী এবং সাধারণ সম্পাদক মোঃ হাসিবুল আলম উজ্জ্বল।

২২ সেপ্টেম্বর (বুধবার) দলীয় প্যাডে সভাপতি খান জুলফিকার আলী এবং সাধারণ সম্পাদক মোঃ হাসিবুল আলম উজ্জ্বল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তিন বছরের জন্য সভাপতি পদে সাবেক ছাত্রনেতা এস, এম ফারুক হুসাইন এবং ধনঞ্জয় দাশ মিন্টুকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটির অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন এবং আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের প্রত্যয় ব্যাক্ত করতে গিয়ে বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে ধারন করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নিরলস ভাবে তারা কাজ করে যাবেন।

নড়াগাতী আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি খান জুলফিকার আলী নবধারা কে বলেন, সাংগঠনিক গতিশীলতা আনার লক্ষ্যে প্রথমে খাশিয়াল ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে বাকি ইউনিয়নগুলোতেও কমিটির অনুমোদন দেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।