Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৭ অক্টোবর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে প্রশিক্ষণপ্রাপ্ত কৃষকদের মাঝে উপকরণ বিতরণ

MEHADI HASAN
অক্টোবর ৭, ২০২১ ৮:২৮ অপরাহ্ণ
Link Copied!

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার নড়াইলঃ

নড়াইলে ৫০ জন প্রশিক্ষনপ্রাপ্ত কৃষক-কৃষাণীদের মাঝে ‘অনাবাদি পতিত জমি ও বসতবাড়ীর আঙ্গিনায় পারিবারিক পুষ্টিবাগান স্থাপন’ প্রকল্পের আয়তায় উপকরণ বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সদর উপজেলা কৃষি স¤প্রসারণ অফিস চত্বরে সদর উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদফতর, নড়াইলের আয়োজনে প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম এ উপকরণ সামগ্রী বিতরণ করেন।

উপকরণ হিসাবে প্রশিক্ষনপ্রাপ্ত ৫০জন কৃষক-কৃষানীর প্রত্যেককে ১টি সাইন বোর্ড, ১টি বীজ সংরক্ষণ পাত্র, গ্রীস্ম কালীন ৭ ও শীত কালীন ৮ প্রকার বীজ, ২টি করে পেয়ারার চারা, ১ বস্তা ভার্মিজ কম্পোজ সার ও ১ বস্তা জৈব সার দেয়া হয় এবং পরবর্তীতে নেট ও ঝাজরি দেয়া হবে। কৃষি সম্প্রসারণ অধিদফতর ,সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল বিশ্বাসের সভাপতিত্বে সদর উপজেলা কৃষি অফিসের এইও সৌরভ দেবনাথ, সদর উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা , উপকার ভোগী কৃষক- কৃষানীগণ এ সময় উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।