Nabadhara
ঢাকারবিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ঘোড়াঘাটে ট্রাকের সঙ্গে কার্ভাড ভ্যানের সংঘর্ষে নিহত ১

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
ফেব্রুয়ারি ৮, ২০২৬ ২:০০ অপরাহ্ণ
Link Copied!

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা একটি মালবোঝাই ট্রাকের সঙ্গে কার্ভাড ভ্যানের সংঘর্ষে ভ্যান চালকের সহকারী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ভ্যানটির চালক।

রোববার(৮ ফেব্রুয়ারি)সকাল সাড়ে ৫টার দিকে পৌর শহরের আজাদমোড় এলাকায় ইসলামী ব্যাংকের সামনে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আল-আমিন (৪০) সৈয়দপুর ওয়াবদা মোড় এলাকার বাসিন্দা। আহত কার্ভাড ভ্যান চালক আমিনুল ইসলাম (৪২) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরে মহাসড়কের দিনাজপুরগামী লেনের পাশে একটি মালবোঝাই ট্রাক থামিয়ে নষ্ট চাকা মেরামত করছিলেন চালক ও তাঁর সহকারী। এ সময় পেছন থেকে আসা দ্রুতগতির একটি কার্ভাড ভ্যান ট্রাকটিকে ধাক্কা দিলে ভ্যানটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে কেবিনের ভেতরে আটকে পড়েন চালক ও তাঁর সহকারী।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আল-আমিনকে মৃত ঘোষণা করেন এবং আহত চালককে ভর্তি করা হয়। দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে অতিরিক্ত গতি ও অসতর্কতার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ট্রাক ও কার্ভাড ভ্যান জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।